হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে আদালত চত্বরে জনরোষের শিকার সাবেক এমপি আফতাব

নীলফামারী প্রতিনিধি

জনরোষের শিকার সাবেক এমপি আফতাব। ছবি: আজকের পত্রিকা

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার আদালতে হাজির হতে এসে জনরোষের মুখে পড়েছেন। আজ রোববার দুপুরে নীলফামারী আদালতে ডোমারের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে এলে জনরোষের মুখে পড়েন তিনি। তাঁকে দেখে আদালত প্রাঙ্গনে কিছু মানুষ ভুয়া ভুয়া স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারী জেলা কারাগার থেকে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২–এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয় তাঁকে। এ সময় আদালত চত্বরে বিক্ষুব্ধ কিছু লোক ভুয়া, ভোট চোর ও খুনি স্লোগান দেন।

তখন সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে কিল–ঘুষি মারার চেষ্টা করেন কিছু লোক। তবে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা আফতাব উদ্দিন সরকারকে নিরাপদে আদালতে হাজির করেন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে নেয়। এ সময় প্রিজন ভ্যান লক্ষ্য করে ধুলাবালি নিক্ষেপ করে বিক্ষুদ্ধ জনতা।

বাদীপক্ষের আইনজীবী ও আদালতের একাধিক সূত্রে জানা গেছে, রংপুরের একটি মামলায় সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেপ্তার হয়েছিলেন। আজ নীলফামারীর দুটি মামলায় পুলিশ তাঁকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেছিল। সেই আবেদনের ভিত্তিতে তাঁকে আদালতে হাজির করে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই শ্যোন অ্যারেস্টের পরে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২–এর বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিন বছরেও চালু হয়নি ২১ কোটি টাকার মার্কেট

ডিমলায় সেতুর নিচের পানির প্রবাহ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতা

নীলফামারীতে বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

বিয়ের পরদিন মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে মামার মৃত্যু

ডিমলায় বড় বোনের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

দ্রুত বাড়ছে তিস্তার পানি, দুই জেলায় বন্যার শঙ্কা

ধাইজান নদীকে ‘খাল’ দেখিয়ে খনন: ৩৯ লাখ টাকা ব্যয়ের বৈধতা নিয়ে প্রশ্ন

সৈয়দপুর রেলওয়ে: নষ্ট হচ্ছে ১৫০ কোটি টাকার সম্পদ

সৈয়দপুরে সরকারি এক প্রাথমিক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ জন

শ্রমিক ইউনিয়নের এক পক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন