হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফমারীর সৈয়দপুরে কামারপুকুর উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে অভিভাবক ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে।

এতে ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যান সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ। বেলা ৩টার দিকে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারী শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে নারী কেলেঙ্কারীর কারণে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু গত মাসের ৭ তারিখ আবারও যোগদান করার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন। আমাদের কাছ থেকে অতিরিক্ত টিউশিন ফি আদায় করছেন।

তারা আরও বলেন, প্রধান শিক্ষক শিক্ষার বিষয়ে ঠিকমতো তদারকি করেন না। এত বড় বিদ্যালয়ে পর্যাপ্ত ওয়াশরুম নেই। প্রতিবাদ করতে গেলে উল্টো হুমকি-ধমকি দেন তিনি।

প্রধান শিক্ষক জয়নাল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এর আগেও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নারী কেলেঙ্কারির অভিযোগ এনে আমাকে সামায়িকভাবে বহিস্কার করা হয়েছিল। আমি নির্দোষ প্রমাণিত হয়েই আবারও যোগদান করি। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারাই ইন্ধন দিয়ে শিক্ষার্থীদের এভাবে সড়কে নামিয়েছে। আমার ব্যাপারে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে দেখুক।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘শুনেছি এ ব্যাপারে শিক্ষার্থীরা আমার দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমি এখনও সেটি হাতে পাইনি। কেননা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সৈয়দপুর পৌর কার্যালয়ে আছি। লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভারত থেকে এল ১৮টি রেলকোচের প্রথম চালান

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলা: কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

নীলফামারীতে চিকিৎসককে মারধরের ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আটক

সারের ডিলার নিয়োগে অনিয়নের অভিযোগ: ইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

ঢাকায় হত্যার পর লাশ নীলফামারীতে এনে মাটিচাপার অভিযোগ

নীলফামারীর ডিমলা: বালু তোলায় ঝুঁকিতে তিস্তা বাঁধ

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি অফিস ঘেরাও, আটক ২০