হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। ছবি: আজকের পত্রিকা

অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগিতা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি শরিফুল ইসলাম সাজু। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজা মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল কাফি ও সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের জ্যেষ্ঠ সদস্য আবু সুফিয়ান।

নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। ছবি: আজকের পত্রিকা

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সারোয়ার রহমান, সহসাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, জ্যেষ্ঠ সদস্য রফিকুল বারী বাবলু, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রোকনুজ্জামান নিশান, মহিলাবিষয়ক সম্পাদক সায়মা পারভীন রুহি, সাহিত্য সম্পাদক আনন্দ রায়, সদস্য শান্তা ইসলাম, মাহবুব রহমান মানিক, সাংবাদিক এম এ মোমেন, পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।

ডিমলায় ভাড়া বাসায় ইয়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩

তিন বছরেও চালু হয়নি ২১ কোটি টাকার মার্কেট

ডিমলায় সেতুর নিচের পানির প্রবাহ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতা

নীলফামারীতে বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

বিয়ের পরদিন মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে মামার মৃত্যু

ডিমলায় বড় বোনের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

দ্রুত বাড়ছে তিস্তার পানি, দুই জেলায় বন্যার শঙ্কা

ধাইজান নদীকে ‘খাল’ দেখিয়ে খনন: ৩৯ লাখ টাকা ব্যয়ের বৈধতা নিয়ে প্রশ্ন

সৈয়দপুর রেলওয়ে: নষ্ট হচ্ছে ১৫০ কোটি টাকার সম্পদ

সৈয়দপুরে সরকারি এক প্রাথমিক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ জন