হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি 

সৈয়দপুরে নৈশকোচ শ্যামলী পরিবহনের সাথে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর সৈয়দপুরে নৈশকোচ শ্যামলী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে কামারপুর বাজারের কাছে পতিরাম ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়ার বুদারু মিয়ার ছেলে মাসুদ রানা (২৮) ও কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম (৩০)। তাঁরা দুজনেই ইটভাটার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, বুধবার ভোর ৭টার দিকে মাসুদ রানা ও নূর ইসলাম মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ শ্যামলী এনআর ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোচ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে সড়ক পরিবহন আইনে সৈয়দপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডিমলায় ভাড়া বাসায় ইয়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩

তিন বছরেও চালু হয়নি ২১ কোটি টাকার মার্কেট

ডিমলায় সেতুর নিচের পানির প্রবাহ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতা

নীলফামারীতে বিয়ের পর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

বিয়ের পরদিন মসজিদ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে মামার মৃত্যু

ডিমলায় বড় বোনের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

দ্রুত বাড়ছে তিস্তার পানি, দুই জেলায় বন্যার শঙ্কা

ধাইজান নদীকে ‘খাল’ দেখিয়ে খনন: ৩৯ লাখ টাকা ব্যয়ের বৈধতা নিয়ে প্রশ্ন

সৈয়দপুর রেলওয়ে: নষ্ট হচ্ছে ১৫০ কোটি টাকার সম্পদ

সৈয়দপুরে সরকারি এক প্রাথমিক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ জন