হোম > সারা দেশ > নীলফামারী

উপজেলা নির্বাচনে ভাঙচুর: ডোমার পৌর আওয়ামী লীগের নেতা কারাগারে

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলা নির্বাচনের দিন হামলা–ভাঙচুরের মামলায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। একই মামলায় আরও পাঁচজন আসামি কারাগারে রয়েছেন। 

এর আগে আজ রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। দুপুরে থানা–পুলিশ তাকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

গত ৮ মে ডোমার উপজেলা নির্বাচনের ফল ঘোষণার সময় পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। পরে এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসের সহকারী ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। 

কারাগারের পাঁচ আসামি হলেন–উপজেলার ছোট রাউতা ফরেস্ট পাড়া এলাকার আবু সুফিয়ান (৪০), সদর ইউনিয়নের বড় রাউতা থানাপাড়া এলাকার রাকিউল ইসলাম (৪০), চিলাই পাগলা বাজার এলাকার মো. দুলু (৩৮), পশ্চিম বোড়াগাড়ি স্কুলপাড়া এলাকার রিমুন ইসলাম (২৪) ও পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা এলাকার হারুন অর রশিদ (৩০)।

কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

নীলফামারীতে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৪ যানবাহনকে জরিমানা

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ব্যাংকসহ পুড়ল ২৫ প্রতিষ্ঠান

সৈয়দপুর রেল কারখানা: চাকার অভাবে চলছে না ট্রেনের শতাধিক কোচ

অবকাঠামোতে ব্যয় হাজার কোটি, পানির দেখা নেই

নীলফামারীর চারটি আসনেই জামায়াত প্রার্থী বিজয়ী

নীলফামারীর চার আসনেই এগিয়ে দাঁড়িপাল্লা

বিয়ের সাজে ভোটকেন্দ্রে হাজির বর

আটক জামায়াত নেতা বলেছেন ‘৫০ লাখ প্লাস’ টাকা, গুনে মিলল ৭৪ লাখ

নীলফামারীতে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি