হোম > সারা দেশ > নীলফামারী

লুট হওয়া অস্ত্র নির্বাচনে হুমকি তৈরি করবে না: ইসি মাছউদ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে প্রিসাইডিং কর্মকর্তাদের মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

লুট হওয়া অস্ত্র নির্বাচনে হুমকি তৈরি করবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘একটা পেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে, সেগুলোর অধিকাংশ উদ্ধার হয়েছে। কিছুসংখ্যক অস্ত্র এখনো আছে সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত আছে, তবে নির্বাচনে সার্বিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না।’

আজ শুক্রবার নীলফামারী সরকারি কলেজের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, পোস্টাল ব্যালট সিস্টেম নতুন তাই এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। তবে এ বিষয়ে কাউকে একবিন্দু ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশনের ওপর প্রশ্ন আসে এমন কাজ কখনো করা হবে না, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’

নীলফামারীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির প্রমুখ।

নীলফামারীতে আসামি ধরতে গিয়ে গণপিটুনির শিকার পিবিআই পুলিশ সদস্য

নীলফামারী-৪ আসন: প্রতিদ্বন্দ্বিতায় ৯ জন, স্বতন্ত্র প্রার্থীর চাপে বিএনপি

নীলফামারীর সৈয়দপুর: ২৫০ কারখানার শ্রমিক কর্মহীন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

তিস্তা সেচনালার তীরে ভাঙন: ডুবল শতাধিক একরের ফসল

কৃত্রিম সার সংকট: গুদামজাত করে বাইরে পাচার

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে, তীব্র শীতে কাবু জনজীবন

সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

পাউবোর মামলার প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল, উত্তপ্ত বুড়ি তিস্তার পার