হোম > সারা দেশ > নীলফামারী

সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। 

স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সাধারণ মানুষেরা। বৃষ্টি উপেক্ষা করে প্রায় ঘণ্টাব্যাপী চলে এ মানববন্ধন। এতে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের সৈয়দপুর প্রতিনিধি সৈয়দা রুখসানা জামান শানু। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন—সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, প্রেসক্লাবের আহ্বায়ক  ও সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ, দৈনিক আনন্দ বাজার পত্রিকার শাহজাহান আলী মনন, দৈনিক জনকণ্ঠ ও আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর মহসিন, দৈনিক ভোরের পাতার জয়নাল আবেদিন হিরো, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহিন আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার আমীর শরফুদ্দিন খান। মানববন্ধনটি সঞ্চালনা করেন দি ডেইলি অবজারভারের সৈয়দপুর প্রতিনিধি সাব্বির আহমেদ সাবের। এ সময় প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। 

বক্তারা দ্রুত সময়ে সাগর-রুনি হত্যাকাণ্ডের চার্চ শিট দিয়ে বিচার ত্বরান্বিত করার আহ্বান জানান। একই সঙ্গে সব সাংবাদিক হত্যাকাণ্ডের ও নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

ভারত থেকে এল ১৮টি রেলকোচের প্রথম চালান

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলা: কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

নীলফামারীতে চিকিৎসককে মারধরের ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আটক

সারের ডিলার নিয়োগে অনিয়নের অভিযোগ: ইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

ঢাকায় হত্যার পর লাশ নীলফামারীতে এনে মাটিচাপার অভিযোগ

নীলফামারীর ডিমলা: বালু তোলায় ঝুঁকিতে তিস্তা বাঁধ

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি অফিস ঘেরাও, আটক ২০