হোম > সারা দেশ > নীলফামারী

পুকুর থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞাতনামা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানার উত্তর পাশের প্রাচীর সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, উল্লেখিত সময়ে স্থানীয়রা গোসল করতে এসে মরদেহটি দেখতে পান। পরে তাঁরা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 

এ সময় তরুণীর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার-কামিজ। তাঁর আনুমানিক বয়স ১৮-২০ বছর। 

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারত থেকে এল ১৮টি রেলকোচের প্রথম চালান

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সৈয়দপুরে রেলের ৭০ একর জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে: রেলপথমন্ত্রী

সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী

নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলা: কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

নীলফামারীতে চিকিৎসককে মারধরের ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আটক

সারের ডিলার নিয়োগে অনিয়নের অভিযোগ: ইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

ঢাকায় হত্যার পর লাশ নীলফামারীতে এনে মাটিচাপার অভিযোগ

নীলফামারীর ডিমলা: বালু তোলায় ঝুঁকিতে তিস্তা বাঁধ

মাদক মামলার আসামিকে ছাড়াতে এসপি অফিস ঘেরাও, আটক ২০