হোম > সারা দেশ > নেত্রকোণা

নিজ পছন্দে ঘর ছেড়ে বিয়ে করলেন মেয়ে, অপহরণ মামলা মা-বাবার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

দুর্গাপুরের পুকুরিয়াকান্দায় স্বামীর বাড়িতে সংবাদ সম্মেলনে সাদিয়া সুলতানা পুষ্প ও তাঁর স্বামী মাহাদি হাসান। ছবি: আজকের পত্রিকা

প্রায় চার বছর আগে থেকে প্রেমের সম্পর্কের পর, সাত মাস আগে নিজ ইচ্ছায় ঘর ছেড়ে মাহাদি হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাদিয়া সুলতানা পুষ্প (১৮)। বিয়ের পর ঢাকা ছেড়ে স্বামীর গ্রামের বাড়িতে ফিরে তাঁরা সংসার শুরু করেন। এরই মধ্যে গৃহবধূর মা অপহরণের অভিযোগ তুলে পুষ্পর স্বামী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবার নিজ মা-বাবার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন পুষ্প।

ঘটনাটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের। পুষ্পর পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার গোবিন্দপুর গ্রামে।

গতকাল বুধবার (৬ মে) বিকেলে স্বামীর বাড়ি পুকুরিয়াকান্দায় এক সংবাদ সম্মেলনে মা-বাবার বিরুদ্ধে বক্তব্য দেন সাদিয়া সুলতানা পুষ্প।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি নিজ পছন্দে ও স্বেচ্ছায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি এবং বর্তমানে সুখে সংসার করছি। আমার বয়স হয়েছে, সব বুঝে-শুনেই বিয়ে করেছি। আমি আমার মা-বাবাকে মামলা তুলে নিতে বলেছি, কিন্তু তাঁরা তা করছেন না। বরং আমার স্বামীর পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করছেন। আমার মা-বাবা যে অপহরণের মামলা করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা।’ তিনি আরও বলেন, ‘আমি যদি নিজে না চাইতাম, তাহলে এটাকে অপহরণ বলা যেত। কিন্তু আমি প্রাপ্তবয়স্ক, নিজের সিদ্ধান্তে বিয়ে করেছি।’

পুষ্প জানান, তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে স্নেহ ও যত্নে রাখছেন। তিনি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। তবে তাঁর অভিযোগ, ‘আমার মা-বাবা বলছেন, সন্তান নষ্ট করে হলেও আমাকে নিয়ে যাবেন। তাঁদের মামলার কারণে আমার স্বামী মানসিক ও শারীরিকভাবে চাপে আছেন।’

সংবাদ সম্মেলনে পুষ্প তাঁর মা-বাবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি নিজ ইচ্ছায় পালিয়ে এসে বিয়ে করেছি—এটা আমার অপরাধ, কিন্তু তাই বলে এভাবে আমার জীবন নষ্ট করে দিয়ো না। মামলাটি তুলে নাও, আমাকে শান্তিতে থাকতে দাও।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুষ্পের স্বামী মাহাদি হাসান, শ্বশুর হালিম খান ও শাশুড়ি মর্জিনা আক্তার।

নেত্রকোনায় যৌতুক ও নির্যাতনের মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে

বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু: অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার

হাওরের বর্গাচাষির দুর্দশা: জমি নেই, মিলছে না কৃষিঋণও

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু: পলাতক মাদ্রাসাশিক্ষকের ভিডিও ভাইরাল, খুঁজে পাচ্ছে না পুলিশ

মামা-ভাগনের জুতার ভেতরে মিলল ৪৭৫০টি ইয়াবা

ধান-চাল ক্রয়ে এবার লটারি থাকছে না: খাদ্য প্রতিমন্ত্রী

ধর্ষণে অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু, অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক পলাতক

দুর্গাপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩