হোম > সারা দেশ > নেত্রকোণা

তালাক দেওয়ায় স্ত্রীর মুখ ঝলসে দিলেন স্বামী

নেত্রকোনা প্রতিনিধি

নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্বামীকে তালাক দেন স্ত্রী। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীর মুখে ঝলসে দিয়েছেন স্বামী। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। 

নেত্রকোনার কেন্দুয়ায় কান্দিউড়া ইউপি ব্রাহ্মণজাত গ্রামে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। 

ওই নারীর স্বামীর নাম হুমায়ুন কবির বাকী। তিনি উপজেলার মাসকা ইউপির মাসকা গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে। আর ভুক্তভোগী একই উপজেলার ব্রাহ্মণজাত গ্রামের ফজলুর রহমান খানের মেয়ে হাফসা আক্তার। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৭ বছর আগে হাফসা আক্তারের সঙ্গে হুমায়ুন কবির বাকীর বিয়ে হয়। বিয়ে পর কিছুদিন ভালো গেলেও স্বামীর শারীরিক সমস্যার কারণে তাঁদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। দেড় মাস ধরে দাম্পত্য কলহের মাত্রা বেড়েছে যায়। গত ঈদের পর দিন হাফসা আক্তার তাঁর বাবার বাড়িতে চলে আসেন। একপর্যায়ে গত বৃহস্পতিবার কাজী অফিসে গিয়ে স্বামীকে তালাক দেন। এই খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে পরদিন রাতে বাড়িতে গিয়ে হাফসার মুখে অ্যাসিড ছুড়ে মারেন। এতে তাঁর মুখের একপাশ ঝলসে যায়। 
 
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মমেক হাসপাতালে পাঠান। 

ভুক্তভোগী হাফসা আক্তার বলেন, বিয়ের পর থেকে তাঁর স্বামীর শারীরিক সমস্যা ধরা পড়ে। ১৭ বছর দাম্পত্য জীবনে তাঁদের কোনো সন্তান নেই। তাঁকে বারবার বলার পরও তিনি চিকিৎসা করেন না। উল্টো তাঁকে বেধড়ক মারধর করেন। তাঁর সঙ্গে বাড়ির লোকজনও তাঁকে নির্যাতন করত। এ নিয়ে বেশ কয়েকবার দেনদরবার হয়েছে। চেষ্টা করেও তাঁর সঙ্গে সংসার করতে পারছিলেন না। 

তিনি বলেন, ‘তার পৈশাচিক আচরণে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার তাকে তালাক দিই। এই খবর পেয়ে শুক্রবার রাতে আমাদের ঘরে রাতের খাবার খাওয়ার সময় ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে আমার নাকেমুখে অ্যাসিড নিক্ষেপ করে সে পালিয়ে যায়।’ 

স্থানীয় উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কল্যাণী হাসান বলেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। এমন জঘন্যতম ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’ 

গতকাল শুক্রবার রাতেই দগ্ধ হাফসা আক্তারকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ওই সময় সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত ছিলেন মেডিকেল অফিসার ডা. এ এস এম শরীফুজ্জামান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দাহ্য পদার্থ ওই নারীর মুখে ছুড়ে মারা হয়েছে। তবে ওই দাহ্য পদার্থ এসিড কিনা তাৎক্ষণিক জানা যায়নি। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য রেফার্ড করা হয়।’ 

এ বিষয়ে জানতে কেন্দুয়া থানার ওসি এনামুল হককে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। 

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান বলেন, ওই নারী মুখে দাহ্য জাতীয় পদার্থ ছুড়ে মারা হয়েছে। এতে তাঁর মুখের একপাশ ঝলসে গেছে। তবে সেটা অ্যাসিড কি না এখনো বলা যাচ্ছে না। ওই নারী মমেক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অভিযুক্তকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু: মাদ্রাসাশিক্ষকের পর এবার নবজাতকের ডিএনএ সংগ্রহ

মোহনগঞ্জে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু

বিয়ের আসরে হাজির প্রেমিকা, বিয়ে পণ্ড হওয়ায় লজ্জায় বরের বাবার আত্মহত্যা

নেত্রকোনায় ভারতীয় চোরাই ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ, অটোরিকশাচালক গ্রেপ্তার

ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে নেত্রকোনার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নেত্রকোনায় এনসিপি নেতাকে মারধরের ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা ৭ শিক্ষার্থী উদ্ধার

দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়: অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক

নেত্রকোনায় ৮ বছরের শিশুকে হাত-মুখ বেঁধে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা