হোম > সারা দেশ > নাটোর

নেশার টাকা জোগাতে ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি

চুরি করা সাইকেলসহ গ্রেপ্তার যুবক। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে নেশার টাকা জোগাড় করতে নিজের ভাগিনার শখের বাইসাইকেল চুরির অভিযোগে জাহাঙ্গীর হোসেন কালু (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোনের করা মামলায় গ্রেপ্তারের পর আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে চুরি হওয়া বাইসাইকেলসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর হোসেন কালু লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নেশার টাকা জোগাড় করতে না পেরে শনিবার বোন মোছা. মরিয়ম খাতুনের (৩৯) টিটিয়া আবেদ মোড় এলাকার বাড়ি থেকে তাঁর ছেলের শখের বাইসাইকেলটি চুরি করে নিয়ে যান কালু। পরে বিষয়টি জানতে পেরে মরিয়ম খাতুন লালপুর থানায় নিজের ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরদী থানা এলাকা থেকে কালুকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে লাল ও সবুজ রঙের চুরি হওয়া বাইসাইকেলটি উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর হোসেন কালুর বিরুদ্ধে তাঁর বোন মামলা করেছেন। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নাটোরের গুরুদাসপুরে সড়ক পাকা করার প্রতিশ্রুতিতে চাঁদা আদায় ওলামা দলের নেতার

লালপুরে এক দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের বিদায়, দ্বিতীয় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

সরকারি রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীর কাছে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

নাটোরে হালতি বিলে অভিযান, ৪ নৌকা-বাদাই জাল জব্দ, ৭৫ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেল প্রাথমিকে বৃত্তি

গুরুদাসপুরে ‘অবৈধ’ পেট্রলপাম্পে আগুন, দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই

৮ দফা দাবিতে নবেসুমিতে শ্রমিক নেতাদের সভা

প্রধানমন্ত্রীকে কটাক্ষ নাসীরুদ্দীন পাটওয়ারীর

লালপুরে একতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বিচ্ছিন্ন