হোম > সারা দেশ > নাটোর

ভালো কাজে বাধা দিলে সরকার আরও কঠোর হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ৯৪তম আখমাড়াই মৌসুমের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। ছবি: আজকের পত্রিকা

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেন, সরকারের উদারতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। ভালো কাজের পথে বাধা সৃষ্টি করলে সরকার আরও কঠোর হতে বাধ্য হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ৯৪তম আখমাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ গড়তে চাই; কিন্তু বিভিন্ন সেক্টরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা সরকারের উদ্যোগ বাধাগ্রস্ত করতে কাজ করছে। সরকার এসব ষড়যন্ত্র দেখছে না বা শুনছে না, এমনটি ভাবার কোনো কারণ নেই।’

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া টুটুল ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

বিদেশযাত্রার আগে চাকরি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শাকিল হত্যার বিচার না হলে তরুণেরা রাজনীতিতে উৎসাহিত হবেন না: প্রতিমন্ত্রী পুতুল

নিরাপত্তা-সংকটের কথা জানাল শাকিলের পরিবার, পুলিশ দিতে বললেন পুতুল

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোরে খুনের মামলায় বিএনপির এমপির ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

গুরুদাসপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে জরিমানা

দুর্বৃত্তদের হামলার ১২ দিন পর ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে সহোদর ২ ভাই গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে বাংলাদেশ বেতারের বরখাস্ত কর্মচারী গ্রেপ্তার