হোম > সারা দেশ > নাটোর

কালবৈশাখীতে ঘর বিধ্বস্ত, ভিজে নষ্ট এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোনের বইপত্র

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

ঝড়ে বিধ্বস্ত ইটভাটার শ্রমিক আশরাফ মৃধার টিনের ছাপরা ঘর। ছবি: আজকের পত্রিকা

নাটোরের গুরুদাসপুরে কালবৈশাখী ঝড়ে বসতঘর বিধ্বস্ত হয়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে এক এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোনের বইপত্র। অন্যের বাড়িতে অস্থায়ী আশ্রয় মিললেও পড়ালেখা চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কায় পড়েছে পরিবারটি।

আক্রান্ত পরিবারটির বাড়ি গুরুদাসপুর পৌরসভার খোয়ারপাড়া মহল্লায়। গতকাল শনিবার রাতের কালবৈশাখী ঝড়ে তাদের দুটি টিনের ছাপরা ঘর লন্ডভন্ড হয়ে যায়। এ সময় ঘরে থাকা আসবাবপত্রের পাশাপাশি তিন বোনের বই-খাতাও পানিতে ভিজে নষ্ট হয়।

তিন বোনের মধ্যে খাদিজা বর্তমানে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বড় বোন আছিয়া খাতুন গুরুদাসপুর সরকারি সামসুজ্জোহা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছোট বোন ফাতিমা খাতুন বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ছে।

আজ রোববার দিনভর ভাঙা ঘর ও নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র গোছাতে ব্যস্ত সময় কাটালেও বইপত্র নষ্ট হয়ে যাওয়ায় পরিবারটি গভীর দুশ্চিন্তায় পড়েছে। অভাবের সংসারে নতুন করে বই কেনা ও ঘর মেরামতের সামর্থ্য নেই বলে জানিয়েছে পরিবারটি।

পরিবার সূত্রে জানা গেছে, বাবা আশরাফ মৃধা (৬০) খেত-খামার ও ইটভাটায় শ্রমিকের কাজ করে সংসার চালান। নিজেদের কোনো জমিজমা না থাকায় অন্যের জায়গায় ছোট ছাপরা ঘর তুলে বসবাস করতেন তাঁরা।

আশরাফ মৃধা বলেন, ‘অনেক কষ্ট করে মেয়েদের পড়ালেখা চালিয়ে যাচ্ছি। ভাবছিলাম শিক্ষা হয়তো একদিন তাদের ভাগ্য বদলাবে। কিন্তু এক ঝড়েই সবকিছু তছনছ হয়ে গেল।’ তবে বইপত্র ভিজে গেলেও মেয়ে খাদিজা আজকের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানান তিনি।

আছিয়া ও ফাতিমা জানায়, অভাবের মধ্যেও বাবার কঠোর পরিশ্রম তাদের সাহস জুগিয়েছে। পরিবারকে স্বাবলম্বী করতে তারা পড়ালেখা চালিয়ে যেতে চায়। কিন্তু ঝড়ে তাদের বইখাতা ও ভবিষ্যতের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, বিষয়টি তিনি জেনেছেন। বর্তমানে এলাকার বাইরে থাকায় পরিবারটির সঙ্গে দেখা করতে পারেননি। আগামী বৃহস্পতিবার কর্মস্থলে ফিরে পরিবারটি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।

মাদক সেবনের সময় নারীসহ যুবদল নেতা গ্রেপ্তার, ভিডিও ভাইরাল

২৯ বছর পর ছেলের সঙ্গে মায়ের এসএসসি পরীক্ষা

লিচুবাগানে বজ্রপাত, প্রাণ গেল গৃহবধূর

শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত প্রথম শ্রেণির শিক্ষার্থী

বড়াইগ্রামে চালকের হাত-পা বেঁধে ভ্যানগাড়ি ছিনতাই

লালপুরে র‌্যাবের সঙ্গে মাদক কারবারিদের বাগ্‌বিতণ্ডা, আটক ১

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা দাবি, যুবকের অর্থদণ্ড

১৭ মে থেকে নাটোরের লিচু পাড়া শুরু, আম ১৫ মে

চলনবিল দেশের সম্পদ, ফিশ প্রসেসিং সেন্টার ও গবেষণাগার করব: মৎস্য প্রতিমন্ত্রী

‘কনটেন্ট ক্রিয়েটরের’ হেনস্তার শিকার দুই বিদেশি পর্যটক