হোম > সারা দেশ > নাটোর

দুর্বৃত্তদের হামলার ১২ দিন পর ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

শাকিল ইসলাম। ছবি: সংগৃহীত

নাটোরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার রাত ৮টা ১০ মিনিটে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সংকটাপন্ন অবস্থায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে।

১৪ অক্টোবর রাত ৯টার দিকে চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় শাকিলকে কুপিয়ে জখম করে হেলমেট পরা সশস্ত্র দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

গুরুদাসপুর উপজেলা যুবদলের নেতা ইসরাফিল শেখ বলেন, রামেক হাসপাতালে শাকিলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর কিডনি কাজ করছিল না। একপর্যায়ে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

ইসরাফিল শেখ আরও বলেন, আজ রাতেই শাকিলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, হামলার ঘটনায় ১৯ অক্টোবর শাকিলের বাবা মামলা করেন। তাঁর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শাকিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল আজিজ। তিনি অপরাধীদের শনাক্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

গুরুদাসপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে জরিমানা

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে সহোদর ২ ভাই গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে বাংলাদেশ বেতারের বরখাস্ত কর্মচারী গ্রেপ্তার

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২

বড়াইগ্রামে জমি বিক্রি না করায় বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ

নাটোরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

নাটোরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় মামলা

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল