হোম > সারা দেশ > নাটোর

সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করায় পিটিয়ে হত্যার অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধি

গ্রেপ্তার তরিকুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করায় আব্দুস সামাদ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তরিকুল ইসলাম (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুস সামাদ উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান গ্রামের মোমিন মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে কদিমচিলান বাজারে মেসার্স সরদার ট্রেডার্সে বাড়ির নির্মাণকাজের জন্য সিমেন্ট কিনতে যান আব্দুস সামাদ। বাজারমূল্যের চেয়ে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় প্রতিবাদ করলে দোকানমালিক রুহুল আমিন ও তাঁর ভাই তরিকুল ইসলামসহ কয়েকজন মিলে তাঁকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে তিনি মারা যান।

নিহতের বাবা মোমিন মণ্ডল নিহতের বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘আমার ছেলে আব্দুস সামাদ অন্যায়ের প্রতিবাদ করেছিল। অন্যায়ের প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. মজিবর রহমান বলেন, ‘মারামারির ঘটনায় ইতিপূর্বে একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে তরিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

মাদক সেবনের সময় নারীসহ যুবদল নেতা গ্রেপ্তার, ভিডিও ভাইরাল

২৯ বছর পর ছেলের সঙ্গে মায়ের এসএসসি পরীক্ষা

লিচুবাগানে বজ্রপাত, প্রাণ গেল গৃহবধূর

শিক্ষিকার ছোড়া ডাস্টারে রক্তাক্ত প্রথম শ্রেণির শিক্ষার্থী

বড়াইগ্রামে চালকের হাত-পা বেঁধে ভ্যানগাড়ি ছিনতাই

লালপুরে র‌্যাবের সঙ্গে মাদক কারবারিদের বাগ্‌বিতণ্ডা, আটক ১

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা দাবি, যুবকের অর্থদণ্ড

১৭ মে থেকে নাটোরের লিচু পাড়া শুরু, আম ১৫ মে

চলনবিল দেশের সম্পদ, ফিশ প্রসেসিং সেন্টার ও গবেষণাগার করব: মৎস্য প্রতিমন্ত্রী

‘কনটেন্ট ক্রিয়েটরের’ হেনস্তার শিকার দুই বিদেশি পর্যটক