হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে দিনমজুরের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে প্রচণ্ড দাবদাহে ধান কাটার সময় গরমে অসুস্থ হয়ে মানিক মিয়া (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পলাশ উপজেলার ঘোড়াশালের একটি ধানের জমিতে তার মৃত্যু হয়। 

নিহত মানিক মিয়া রংপুরের হাতিবান্দা থানার বাসিন্দা। পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পলাশ দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

সঙ্গে থাকা শ্রমিকদের বরাতে ডা. পলাশ দাস বলেন, ‘দুপুরে ১০ জন শ্রমিক একত্রে ঘোড়াশালের একটি ধানের জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড দাবদাহে দিনমজুর মানিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। 

তখন সহকর্মীরা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হিট স্ট্রোক তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসকের।’

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে ৩ বোনের মৃত্যু

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আজীবন বিএনপি করে মরতে চান আ.লীগ নেতা

মাধবদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

নরসিংদীতে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাগাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীতে গ্রাম থেকে শহরে মাদকের ভয়াবহ বিস্তার, বাড়ছে চুরি-ছিনতাই

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

প্রশাসনকে নিরপেক্ষ থেকে জনকল্যাণে কাজ করতে হবে: মঈন খান