হোম > সারা দেশ > নরসিংদী

৫ আগস্ট নরসিংদী কারাগার ভেঙে পালানো হত্যা মামলার আসামি গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

গ্রেপ্তার মঞ্জুর কাদের। ছবি: সংগৃহীত

নরসিংদী জেল থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মঞ্জুর কাদের (৪০)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট নরসিংদী জেলখানা থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

এসপি আনোয়ার হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কমলাপুর রেলস্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কাদের ভৈরব রেলওয়ে থানার একটি হত্যা মামলার আসামি। সে জেলহাজত থেকে পালিয়ে যাওয়ার পর ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন।

কাদেরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন এসপি আনোয়ার।

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন