হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ-যুবলীগ। এ সময় পুলিশের সামনে লাঠিপেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। তখন পুলিশের উপস্থিত দেখা যায়। 

পূর্বঘোষিত প্রার্থনা ও ছাত্র–জনতার গণমিছিল কর্মসূচি নিয়ে বেলা ৩টার দিকে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে অবস্থানের চেষ্টা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা ও মারধর করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা। 

এতে কমপক্ষে ১০ জন আন্দোলনকারী আহত হন। তখন পুলিশকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা তেমন কিছু না।’

নরসিংদীতে আ.লীগ নেতার মারধরে বিএনপি নেতার মৃত্যু

প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় সংবর্ধনা

নরসিংদীর রায়পুরা: একই নামে দুই বিদ্যালয় বিপাকে শিক্ষক-শিক্ষার্থী

রায়পুরায় এক শিক্ষকের বিদ্যালয়, না পড়িয়েই বেতন নেন ৭ শিক্ষক

মাধবদীতে ডাকাতির সময় খুন: ৭ ডাকাত গ্রেপ্তার

সবজির জেলায়ও চড়া দাম, টানা বৃষ্টিতে উৎপাদন ও সরবরাহ কম

মাদকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ফল-সবজির হাট, প্রতিদিন কয়েক কিলোমিটার যানজট

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৭ বছর এই দেশে জনগণের সরকার ছিল না: খায়রুল কবির