হোম > সারা দেশ > নরসিংদী

পুকুর থেকে উদ্ধার নিখোঁজ অটোচালকের মরদেহ

নরসিংদী প্রতিনিধি

প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলার দক্ষিণ ভাগদী এলাকায় এলইডি স্টিল মিল সংলগ্ন একটি পুকুর থেকে ইব্রাহিম খান (২৭) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পলাশ থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ভাগদী এলাকার শহীদ খানের ছেলে ইব্রাহিম খান গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

আজ দুপুরে স্থানীয় লোকজন এলইডি স্টিল মিল এলাকার একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পলাশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

রক্তাক্ত বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে দিয়ে গুম করার চেষ্টা: মাইক্রোবাসের চালক আটক

নরসিংদীর শিবপুরে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

সাইপ্রাসে বাংলাদেশি খুন, গর্তে মিলল গলিত লাশ

রায়পুরায় সংঘর্ষের ঘটনায় নিখোঁজ বুলবুলের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৫

নরসিংদীতে বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত

রায়পুরায় সংঘর্ষে নিহত বেড়ে ৪, নিখোঁজ বুলবুলের খোঁজ মেলেনি ৫ দিনেও

শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে একজনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

রায়পুরায় ফের সংঘর্ষ, গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত