হোম > সারা দেশ > নরসিংদী

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের জানাজায় মানুষের ঢল

মনোহরদী (প্রতিনিধি) নরসিংদী

নরসিংদী-৪ আসনের সাবেক এমপি ও শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় মনোহরদী উপজেলার গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় হাজারো মানুষ তাঁদের প্রিয় নেতাকে শেষবিদায় দিতে উপস্থিত হন। জানাজা শেষে তাঁকে নিজ গ্রাম ব্রাহ্মণহাটার পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে সমাহিত করা হয়।

এর আগে গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান নূরুল মজিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

আরও খবর পড়ুন:

সবজির জেলায়ও চড়া দাম, টানা বৃষ্টিতে উৎপাদন ও সরবরাহ কম

মাদকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ফল-সবজির হাট, প্রতিদিন কয়েক কিলোমিটার যানজট

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

১৭ বছর এই দেশে জনগণের সরকার ছিল না: খায়রুল কবির

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারি ও মাদকসেবীকে কারাদণ্ড

ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়: মামলা করায় ছাত্রদল নেতার প্রতিষ্ঠানে আগুন দেওয়ার অভিযোগ

পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল দুই বন্ধু, সড়কে ঝরল প্রাণ

মাধবদীতে খালে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

নরসিংদীতে ডাকাত দলের হামলায় নিহত ১, ৪ লাখ টাকার মালামাল লুট