হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান

নরসিংদী প্রতিনিধি

ব্যারিস্টার তৌফিকুর রহমান। ছবি: সংগৃহীত

নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) তাঁর পক্ষে ব্যক্তিগত সহকারী (পিএস) সানাউল্লাহ রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন কেন্দ্রীয় নেতার মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় আজ বৃহস্পতিবার স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা চলছে।

ব্যারিস্টার তৌফিকুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগম এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি। তাঁর পারিবারিক পরিচয়ের কারণে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তিনি একটি আলোচিত নাম।

এ বিষয়ে জানতে ব্যারিস্টার তৌফিকুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন না ধরায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘তৌফিকুর রহমান নামের এক ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তাঁকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে।’

নরসিংদীর ৫টি আসন: আ.লীগের ভোটে নজর সবার

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, তুচ্ছ বিরোধে পরিকল্পিত হামলার অভিযোগ

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোরের মৃত্যু

নরসিংদী-২: ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জামায়াতের

নরসিংদীতে মধ্যরাতে গ্যারেজে আগুনে ঘুমন্ত কর্মচারীর মৃত্যু, সন্দেহ হত্যাকাণ্ড

নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল পুনর্নির্মাণের কাজ শুরু

‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’ তোরণ গুঁড়িয়ে দিল সওজ, প্রশস্ত হবে সড়ক

নরসিংদী-৩: খেলাফত মজলিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

মৌলভীবাজারের মতো নরসিংদীতেও অবরুদ্ধ জামায়াত প্রার্থী, প্রত্যাহার করেননি মনোনয়নপত্র