হোম > সারা দেশ > নরসিংদী

 ১ হাজার ১৪০ জন কৃষক পেলেন সার ও বীজ

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে ১ হাজার ১৪০ জন প্রান্তিক কৃষককে বিনা মূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। রোপা আমনের মৌসুমে উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য সার ও বীজ বিতরণ করা হয়।

আজ বুধবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ১ হাজার ১৪০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে উফশী ধানের বীজ ও ১০ কেজি করে ডিওপি সার, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিনসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি

সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী

দুই হাত নেই, তবু পা দিয়ে লিখে আলো ছড়াচ্ছেন নরসিংদীর ‘দুখু মিয়া’