হোম > সারা দেশ > নরসিংদী

শিবপুরে আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান। 

উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আহ্বায়ক  বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ খান, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুর রহমান খান ভুলু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার কালামিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস, এম আরিফুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুণ, উপ-প্রচার সম্পাদক খোকন সরকার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, শিবপুর উপজেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সায়েম খানসহ শিবপুর প্রেসক্লাবের সদস্যরা।

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া

সতিনকে ফাঁসাতে আড়াই বছরের সন্তানকে হত্যা, আদালতে মায়ের জবানবন্দি

দৌড়বিদদের অনুপ্রেরণা ৭৪ বছরের খবির উদ্দিন

ইউপি নির্বাচনে প্রার্থী না হতে হুমকি, যুবদল নেতার বাড়ির ফটকে কাফনের কাপড়-আগরবাতি

সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী

দুই হাত নেই, তবু পা দিয়ে লিখে আলো ছড়াচ্ছেন নরসিংদীর ‘দুখু মিয়া’