হোম > সারা দেশ > নরসিংদী

ভূমিকম্পে নরসিংদীতে এক শিশুর মৃত্যু, বাবা আহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ভূমিকম্পের ঘটনায় নরসিংদীর সদর গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে পড়ে ওমর (১০) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় শিশুটির বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (২১ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে স্বজনেরা তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ছেলে ওমরকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ওমরের চাচা জাকির হোসেন জানান, ভূমিকম্পের সময় দেলোয়ার হোসেন ছেলে ওমরসহ তাঁর তিন সন্তানকে নিয়ে বাইরে যাচ্ছিলেন। এ সময় বাসার সানসেট ভেঙে তাঁদের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দেলোয়ার হোসেন ও ওমরকে ঢাকা মেডিকেলে আনা হয়। সেখানে চিকিৎসক ছেলে ওমরকে মৃত ঘোষণ করেন। দেলোয়ার হোসেনের দুই মেয়ে বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

দেলোয়ার হোসেনের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় উত্তরপাড়া গ্রামে। বর্তমানে নরসিংদী গাবতলী এলাকায় ভাড়া থাকেন।

ওমরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেছেন, ভূমিকম্পে আহত দেলোয়ার হোসেন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ শুক্রবার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭, উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

নরসিংদীর ৫টি আসন: আ.লীগের ভোটে নজর সবার

ব্যবসায়ীকে গুলি করে হত্যা, তুচ্ছ বিরোধে পরিকল্পিত হামলার অভিযোগ

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোরের মৃত্যু

নরসিংদী-২: ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ না রাখার আবেদন জামায়াতের

নরসিংদীতে মধ্যরাতে গ্যারেজে আগুনে ঘুমন্ত কর্মচারীর মৃত্যু, সন্দেহ হত্যাকাণ্ড

নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল পুনর্নির্মাণের কাজ শুরু

‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’ তোরণ গুঁড়িয়ে দিল সওজ, প্রশস্ত হবে সড়ক

নরসিংদী-৩: খেলাফত মজলিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

মৌলভীবাজারের মতো নরসিংদীতেও অবরুদ্ধ জামায়াত প্রার্থী, প্রত্যাহার করেননি মনোনয়নপত্র