হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে প্রাইভেট কারের ধাক্কায় কাপড় ব্যবসায়ী নিহত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে প্রাইভেট কারের ধাক্কায় কাজল মিয়া (৫০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার চালাকচর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। কাজল মিয়া উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

নিহতের প্রতিবেশী মো. নয়ন মিয়া বলেন, কাজল মিয়া চালাকচর বাজারের একজন কাপড় ব্যবসায়ী। ঈদ সামনে রেখে আজ ভোরে কাপড় কিনতে তিনি বাবুরহাটে যাচ্ছিলেন। চালাকচর বাসস্ট্যান্ডে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে প্রাইভেট কারটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাজল মিয়াকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনা ঘটিয়ে প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রায়পুরায় অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩

নরসিংদীতে ডাইং মিলে বয়লার বিকল হয়ে আগুন, দগ্ধ দুই টেকনিশিয়ান

রায়পুরায় ৭০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

নিখোঁজের চার দিন পর নদে মিলল অটোরিকশাচালকের মরদেহ

ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে: খায়রুল কবির খোকন

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১

রায়পুরায় ‘মাদকাসক্ত’ ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা, বাবা পলাতক

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

রায়পুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া