হোম > সারা দেশ > নরসিংদী

পলাশে গাড়িচাপায় যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে কাভার্ড ভ্যানের চাপায় রুবেল (২৬) নামে একজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল কাজির চর গ্রামের মমিন উদ্দিনের ছেলে এবং প্রাণ কোম্পানির কর্মচারী ছিলেন। 

স্থানীয়রা জানান, রুবেল তিন দিন আগে ডাঙ্গার চরকায় প্রাণ কোম্পানির কর্মচারী হিসেবে চাকরিতে যোগ দেন। রোববার সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বাসা থেকে বের হন। সকাল সাড়ে ৬টার দিকে সাইকেল চালিয়ে কাজীর চর গ্রামের মূল সড়কে পৌঁছালে পেছন থেকে আসা প্রাণ-আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে চালক পালিয়ে যান। 

ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খাইরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

প্রশাসনকে নিরপেক্ষ থেকে জনকল্যাণে কাজ করতে হবে: মঈন খান

কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে নিক্ষেপ, যুবককে গ্রেপ্তার

পুকুর থেকে উদ্ধার নিখোঁজ অটোচালকের মরদেহ

রক্তাক্ত বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে দিয়ে গুম করার চেষ্টা: মাইক্রোবাসের চালক আটক

নরসিংদীর শিবপুরে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

সাইপ্রাসে বাংলাদেশি খুন, গর্তে মিলল গলিত লাশ

রায়পুরায় সংঘর্ষের ঘটনায় নিখোঁজ বুলবুলের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৫

নরসিংদীতে বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত

রায়পুরায় সংঘর্ষে নিহত বেড়ে ৪, নিখোঁজ বুলবুলের খোঁজ মেলেনি ৫ দিনেও