হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় একজন নিহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার বাড়ি। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার মুক্তিশপুর এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে চার-পাঁচজনের মুখোশধারী ডাকাত দল তাঁর স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পর তারা ঘরে প্রবেশ করে তাঁর স্বামীর হাত-পা বেঁধে মারধর করে। তাঁকেও হাত, পা ও গলায় বেঁধে মারধর করে ঘরের চাবি নিয়ে নেয় ডাকাত দল। এ সময় তাদের চিনে ফেলায় তাঁর স্বামী নজরুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করা হয়। যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে শাহনাজের দাবি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ডাকাতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে।

শীতলক্ষ্যায় নিখোঁজ ফায়ার সার্ভিসের সেই ডুবুরির মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় গ্রেপ্তার ৫

দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে আরও চারটি ইউনিয়নের একাংশ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’