হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসবাসের ঘর থেকে মো. আবুল কালাম (৬২) ও আমেনা বেগম ময়না (৫৭) নামে বৃদ্ধ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক-১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাইনাদী রেকমত আলী স্কুলের পাশে আজাদের ভাড়াটিয়া বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। 

আবদুল মতিন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মৃতরা উভয় দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে অসুস্থ ছিলেন। তাদের দুই ছেলে সন্তান আছে। তারা গাড়ি চালক। তারা মা-বাবাকে রেখে আলাদা বসবাস করে। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তারা মূলত দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে বাসায় ছিল। কি কারণে মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত নই। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গুলিতে ডাকাত সরদার নিহত