হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি, নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় রেললাইনে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধের (৫৫) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চাষাঢ়া বাগানবাড়ী রেস্তোরাঁর দক্ষিণ দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের পড়নে ছিল সাদা শার্ট, চেক লুঙ্গি এবং একটি লাল গামছা। স্থানীয় ও পুলিশের ধারণা, নিহত ওই ব্যক্তি রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। 

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের এটিএসআই আবু বকর সিদ্দিক বলেন, আমরা নিহতের কোনো  পরিচয় পাইনি। তাঁর দেহে কোনো  আঘাতের চিহ্ন ছিল না। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত শেষে বলা যাবে। নিহতের লাশ ঢাকার কমলাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। যদি কারও পরিচিত হয়ে থাকে তারা যেন রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। 

সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার