হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

হারলে দায়ভার আমার না, আমি এক ভোটের মালিক: শামীম ওসমান 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিয়েছেন স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতা শামীম ওসমান। ভোট দিয়ে সাংবাদিকদের শামীম ওসমান বলেন, ‘আমরা জিতব। আমি শুধু নৌকা চিনি। নৌকা হারবে না। হারলে দায়ভার আমার না, আমি এক ভোটের মালিক।’ 

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্রে বেলা সাড়ে তিনটায় ভোট দেন শামীম ওসমান। 

শামীম ওসমান বলেন, ‘প্রথমবার ইভিএমে ভোট দিলাম, খুব ভালো অনুভূতি।’ 

ভোট প্রদান শেষে শামীম ওসমান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

শামীম ওসমান আরও বলেন, ‘জয় পরাজয় আছে। একজন হারবেন, একজন জিতবেন। আমাদেরই দেশ গড়তে হবে।’ 

১৬ মিনিটের বক্তব্যে শামীম ওসমান একবারও নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর নাম বলেননি। নাম না বলে তিনি বলেন, ‘আল্লাহ তাঁকে হেদায়েত করুক।’ 

আরও পড়ুন:

সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার