হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে সোহান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টায় বন্দরের রূপালী এলাকায় এ হত্যাকাণ্ড হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সোহান বন্দরের রূপালী আবাসিক এলাকার হোসিয়ারি শ্রমিক সালাম মোল্লার ছেলে। 

স্থানীয়রা জানান, আগের একটি বিরোধের জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্যরা সোহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গুলিতে ডাকাত সরদার নিহত