হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পূর্বাচল ৩০০ ফুটে দুমড়ে-মুচড়ে গেল রোলস রয়েস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ৩০০ ফুট সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে দুমড়ে-মুচড়ে গেছে। এতে মাসকো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ, ছেলে তাওয়াব বিল্লাহসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার বিকেল ৪টার দিকে সড়কের সুলফিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ তাপস কুমার কুণ্ডু জানান, আজ বিকেল ৪টার দিকে উপজেলার কাঞ্চন নিজ বাড়ি থেকে মাসকো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ, তাঁর ছেলে তাওয়াব বিল্লাহ, কর্মকর্তা রুম্মান ও রুমানকে নিয়ে রোলস রয়েস ব্র‍্যান্ডের বিলাসবহুল একটি প্রাইভেট কার ঢাকা যাচ্ছিল।

রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

পথে পূর্বাচল ৩০০ ফিট সড়কের সুলফিনা এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার টপকে বিপরীতমুখী সড়কে দুমড়েমুচড়ে যায়। এতে গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন।

এ সময় সেনাবাহিনীর সহায়তায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি উদ্ধার করেছে।

আরও খবর পড়ুন:

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫

সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫

সোনারগাঁয়ে মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত

নারায়ণগঞ্জে ১ হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল হবে: জিয়াউদ্দিন হায়দার

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, ৯ জনের বিরুদ্ধে মামলা

আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা বসাল পুলিশ, প্রবেশে কড়াকড়ি

নারায়ণগঞ্জে বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা, বহিষ্কার ৪