হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: তৈমুর

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আজ শুক্রবার নগরীর মাসদাইরে নিজ এলাকায় জুমার নামাজ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

তৈমুর বলেন, সরকারের মদদে ও পৃষ্ঠপোষকতায় তাদের দলের প্রার্থী একের পর এক আচরণবিধি লঙ্ঘন করেই চলেছেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যদিকে আমাদের কর্মীদের যখন-তখন ধরপাকড় করা হচ্ছে। 

এই স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী রাস্তা বন্ধ করে সমাবেশ করছেন। এতে করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। 

নিজেকে শতভাগ জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করে তৈমুর বলেন, নারায়ণগঞ্জের জনগণ এত দিন পর একজন প্রার্থী খুঁজে পেয়েছেন আমাকে। যাঁরা ভোট দেওয়ার জন্য উদ্‌গ্রীব হয়ে আছেন, আগামী ১৬ তারিখ হাতি মার্কার বিজয় সুনিশ্চিত। 

আরও পড়ুন:

সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার