হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ফ্ল্যাটের দরজা ভেঙে শিশুসহ দম্পতির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তিনজনের লাশ উদ্ধারের খবরে ঘটনাস্থলে লোকজন ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে বাবুরাইল বৌবাজার এলাকার শামসু ভূঁইয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

মৃতরা হলো এ আর হাবীবুল্লাহ শিপলু (৩৩), তাঁর স্ত্রী মীম (২৬) এবং তাঁদের ছেলে সাফরান (৪)।

পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী ধারণা করা হচ্ছে, শিপলু তাঁর স্ত্রী ও সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। এরপর তিনি সিলিং ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শিপলু ‘সম্মিলিত সঞ্চয় তহবিল’ নামে স্থানীয় একটি সমিতির ম্যানেজার ছিলেন। সমিতির মালিক প্রায় ১৫ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। এর পর থেকে পাওনাদারেরা তাঁর বিরুদ্ধে মামলা করলে সেই মামলায় নিয়মিত হাজিরা দিয়ে আসছিলেন তিনি। এ নিয়ে বৌবাজার এলাকায় একাধিকবার বিক্ষোভ করেছেন পাওনাদারেরা। ধারণা করা হচ্ছে, পাওনাদারদের চাপে পড়ে সপরিবারে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।

শিপলুর প্রতিবেশী ভগবতী সাহা (৫০) বলেন, ‘চার মাস আগে এই ফ্ল্যাটে ভাড়া উঠেছিল পরিবারটি। তাদের ছেলেটা আমাকে নানু বলে ডাকত। দুজনের মধ্যে কখনো ঝগড়া-বিবাদ দেখি নাই। দুপুরে তাদের এক আত্মীয় এসে দরজায় নক করছিল। দরজা না খোলায় একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে তাদের লাশ দেখতে পায়।’

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘নিহত শিপলুর ভাই ওলিউল্লাহর মাধ্যমে জানতে পেরেছি, সমবায় সমিতির ম্যানেজার ছিলেন শিপলু। বিপুল গ্রাহক সমিতির কাছে টাকা পাওনা ছিল। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে তিনি তাঁর স্ত্রী ও ছেলেকে বালিশচাপা দিয়ে হত্যা এবং পরে নিজে আত্মহত্যা করেছেন। তবে আমাদের বিস্তারিত তদন্ত চলমান রয়েছে। পরিবারের কারও কোনো অভিযোগ নেই। এ ঘটনায় মামলা করা হবে।’

ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় প্রাইভেট কার, উদ্ধার করলেন মাঝিরা

দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

সোনারগাঁয়ে বৈশাখের প্রথম দিনে বউ মেলা

নারায়ণগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাবেক মেয়র আইভী আরেক মামলায় গ্রেপ্তার

স্বাভাবিক মৃত্যু বলে লাশ হস্তান্তর, গোসল করাতে গিয়ে মিলল আঘাতের চিহ্ন

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

তেলের ডিপো কর্মকর্তার বাড়িতে ডাকাতি

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা

মহাসড়কের ওপর গড়ে ওঠা পাঁচ শ অবৈধ দোকানপাট উচ্ছেদ