হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে ভুক্তভোগীর মা বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন বন্দরের চৌধুরীবাড়ি এলাকার কুতুবউদ্দিনের ছেলে টিপু সুলতান (২৬), আব্দুল হাকিমের ছেলে সজিব হোসেনসহ (২৫) দুই অজ্ঞাতনামা ব্যক্তি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি অভিযোগের বরাত দিয়ে বলেন, ভুক্তভোগী কিশোরী অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিক্রি করা একটি কোম্পানিতে কাজ করে। ১ এপ্রিল রাতে বাড়িতে ফেরার সময় রাস্তা থেকে চার ব্যক্তি তাকে তুলে নিয়ে যান। পরে টিপু সুলতান তাকে ধর্ষণ করেন।

তরিকুল ইসলাম আরও বলেন, ‘তিন দিন আগে টিপু সুলতানের পরিবার একই থানায় অপহরণের অভিযোগে একটি লিখিত আবেদন করে। সেখানে মেয়েটির পরিবারের সদস্যদেরও অভিযুক্ত করা হয়। আমরা জানতে পেরেছি, মেয়েটির আট মাস বয়সী একটি সন্তান রয়েছে। তবে প্রথম স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।’

যেহেতু ধর্ষণের অভিযোগের আগে অপহরণের অভিযোগ করা হয়েছে, তাই উভয় অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গুলিতে ডাকাত সরদার নিহত