হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার রায়ের তারিখ পেছাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার রায়ের তারিখ পেছানো হয়েছে। ২৪ অক্টোবর এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।

আজ সোমবার মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও বিচারক ছুটিতে থাকায় রায় পেছানো হয়েছে বলে জানিয়েছেন মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন। তিনি বলেন, ‘আগামী ২৪ তারিখ রায় ঘোষণা হবে। আমরা প্রত্যাশা করছি, মাওলানা মামুনুল হক এই মামলায় বেকসুর খালাস পাবেন।’

ওমর ফারুক নয়ন বলেন, ‘গত ৩ অক্টোবর নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামুনুল হকের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আমরা সেদিন আদালতকে বলেছিলাম, পুরো বিষয়টি যোগসাজশ করে সংঘটিত করা হয়েছে। যিনি মামলার বাদী তিনি শারীরিক পরীক্ষা দিতে রাজি হননি। তিনি স্বীকার করেছেন, মামুনুল হক তাঁর বৈধ স্বামী। একই সঙ্গে বাদীর ছেলে আব্দুর রহমান সাক্ষ্য দিয়েছেন যে তাঁর মায়ের সঙ্গে মামুনুল হকের বিয়ে হয়েছে। তাঁদের ওপর চাপ তৈরি করে মামলা করানো হয়েছিল।’

নারী ও শিশু নির্যাতন আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর রোমেল মোল্লা বলেন, মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সেই সঙ্গে যুক্তিতর্কও শেষ হয়েছে। আদালত নতুন করে রায়ের দিন ধার্য করেছেন।

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গুলিতে ডাকাত সরদার নিহত