হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সুনসান হাশেম ফুডস কারখানা

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) 

নেই কোনো শব্দ। নেই কারও চলাফেরা। চারদিকে পোড়া গন্ধ। যেন ভূতের বাড়ি। এ দৃশ্য অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাশেম ফুডস লিমিটেডের ভবনের। আজ রোববার সকালে সরেজমিন ঘুরে এমন দৃশ্যের দেখা মেলে। 

গতকাল শনিবার ফায়ার সার্ভিসের অভিযান শেষ হওয়ার পর পুরো ভবনটি ফাঁকা হয়ে যায়। ভবনের আশপাশে নেমে আসে নীরবতা। কিছু গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে দেখা যায়নি। কারখানার ভবনের সামনে পড়ে আছে কিছু পোড়া সরঞ্জামাদি। জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কারখানার সংশ্লিষ্টরা লাপাত্তা। কেউ ধারেকাছেও আসেননি।

হাশেম ফুডস কারখানায় কর্তব্যরত নিরাপত্তাকর্মী মাহফুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কালকে ফায়ার সার্ভিসের লোকজন যাওয়ার পর থেকে পুরাটা খালি। সকাল থেকে কেউ আসেনি। কাউকে দেখি নাই। শুধু সাংবাদিক কয়েকজন আসছে।’ 

গত বৃহস্পতিবার বিকেলে ভবনের একটি ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই রাতেই আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে পুরো ছয়তলাবিশিষ্ট ভবনটিতে।

এ ঘটনায় মোট ৫২ জনের মৃত্যু হয়। এর জেরে হাশেম ফুডসের চেয়ারম্যান আবুল হাশেমসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল হত্যা মামলা দায়েরের পরই গ্রেপ্তার করা হয় তাঁদের। পরে বিকেলে আদালতে তোলা হলে তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জের বন্দরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার