হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে চুরির অভিযোগ তুলে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে চুরির অভিযোগ তুলে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। স্বীকারোক্তি পাওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

গাছে ঝুলিয়ে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বেঁধে গাছে ঝোলানো হয়েছে। সেই অবস্থাতেই উত্তেজিত কয়েকজন তাঁকে মারধর করছে। ঘটনার ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করছিল আশপাশের মানুষ। তখন নিজের দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি এ কাজে সঙ্গীদের নাম ও সংখ্যা বলছিলেন ওই যুবক।

মারধরে অংশ নেওয়া লোকজনের অভিযোগ, অভিযুক্ত যুবক পকেটমার। তিনি চুরি করার সময় হাতেনাতে আটক হয়েছেন। চুরির ঘটনায় তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের চায়ের দোকানি নজরুল ইসলাম বলেন, ‘পকেটমার ধরে একটা ছেলেরে শহীদ মিনারে আইনা মারধর করে। পরে হাত বেঁধে গাছে ঝুলায়া মারধর করছে। বেশ কিছুক্ষণ মারধরের পর ছেড়ে দিছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের শিকার যুবক ও ঘটনার সঙ্গে জড়িত কারও খোঁজ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা প্রতিনিয়ত চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছি। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।’

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সাত খুনের মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

জেল খাটতে কেমন লাগে—কৌতূহল মেটাতে শিশু হোসাইনকে খুন করে ৬ কিশোর

নারায়ণগঞ্জের টেক্সটাইল শিল্পপল্লি পরিদর্শনে বস্ত্র ও পাটমন্ত্রী

এসএসসি পরীক্ষার হলের সামনে বিএনপির দুই পক্ষের হাতাহাতি

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, সচিবসহ ১১ জনকে অব্যাহতি

দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

শীতলক্ষ্যা নদীতে ভাসমান অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

ডিজেল সংকট, নারায়ণগঞ্জ শহর-বন্দরে নদী পারাপারে ট্রলার বন্ধের উপক্রম