হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে দুটি ডাকাতি মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে জেলা পুলিশ। পৃথক অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, কয়েকটি ব্যাগ এবং একটি শটগান উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এই তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ৮ জুলাই সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাপানপ্রবাসী এক পরিবারের গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও মালামাল লুট করা হয়। এ ঘটনায় করা মামলা তদন্তে নেমে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সরদার কবির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানার পুলিশ।

ডাকাত দলের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনারগাঁয়ের মাগুড়া প্লট এলাকার ঝোপঝাড় থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এ মামলার আরও একজন আসামি পলাতক রয়েছেন।

অন্যদিকে, ২ জুলাই বন্দরের ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্র থেকে আনসার সদস্যদের দুটি শটগান ডাকাতির ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সরদার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেপ্তার করেন। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে একটি লুট হওয়া শটগান উদ্ধার করা হয়।

এসপি জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের মামলা রয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং অন্যদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে আরও চারটি ইউনিয়নের একাংশ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি, মৃত্যু

চুরির মামলায় ২ পুলিশ কারাগারে

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ২

ব্রহ্মপুত্র নদ পারাপার: ৫ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো, দুর্ভোগ