হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

জাকের পার্টির সম্মেলনে আইভী, পীরের পা ছুঁয়ে দোয়া নিলেন

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলের সমাবেশে হাজির হলেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। 

আজ শুক্রবার বিকেলে শহরের জিমখানা মাঠে জাকের পার্টির ঢাকা বিভাগীয় সম্মেলনে হাজির হন আইভী। ফুলের তোড়া নিয়ে যান তিনি। মঞ্চে থাকা জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সলের পা ছুঁয়ে সালাম করে দোয়া নেন। 

সেখানে মেয়র আইভী বলেন, ‘২০১১-তে আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম। সে সময় আমি চিন্তায় ছিলাম দল কাকে মনোনয়ন দেয়। তখন আমি ভাইজানের সাথে দেখা করেছিলাম, তিনি আমাকে দোয়া করেছিলেন। আজ এখানে এসেছেন, আমি তাঁর কাছে দোয়া চাই। সামনেই আমার নির্বাচন। আমি যদি নৌকা পাই, তবে নির্বাচন করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।’ 
 
এ সময় মেয়র আইভীর সঙ্গে থাকা নেতাকর্মীরাও পীরের কাছে দোয়া চান। মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, আওয়ামী লীগ নেতা খালিদ হাসান প্রমুখ।

হামলায় ম্যাজিস্ট্রেট আহতের ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জের বন্দরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার