হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মহাসড়কে উল্টো পথে অটোরিকশায় বাসের ধাক্কায় আহত ৬

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী থেকে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেন দিয়ে ইমপ্রিয়াল এক্সপ্রেস পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ ৬ জন আহত হন। আহত ব্যক্তিদের তাৎক্ষণিক ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরও বলেন, বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। তাঁদের প্রথমে প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গুলিতে ডাকাত সরদার নিহত