হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রাজনীতি করতে গেলে পদ-পদবি দরকার হয় না: তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজিত প্রার্থী বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আমাকে দলের সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কর্মী থেকে তো বহিষ্কার করেনি। বহিষ্কার করলেও দলের কর্মী সমর্থক হিসেবে কাজ করে যাব। রাজনীতি করতে গেলে একটি দলে থাকতে হয়। কিন্তু পদ-পদবি দরকার হয় না। আমার প্রতি নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে কেউ টেলিফোনে বা চিঠিতে জানায়নি। তবে আমি দলের সিদ্ধান্ত মেনে নিলাম। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকব। অন্য কোনো প্ল্যাটফর্মে যাব না।’

আজ বুধবার দুপুরে শহরের মাসদাইর মজলুম মিলনায়তন প্রাঙ্গণে বিএনপি থেকে বহিষ্কারের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসব কথা বলেন তৈমুর আলম খন্দকার। 

তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখেছি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে যদি কেউ নিজে থেকে নির্বাচন করতে চায় তাহলে দলের কোনো  আপত্তি থাকবে না।’’ যার ফলে আমি নির্বাচন করেছি। খেটে খাওয়া মানুষের কথা ভেবে আমি নির্বাচন করেছি।  আমি যখন মনোনয়ন কিনি, জমা দিই, বাছাই হয়, প্রতীক পাই তখন তো আমাকে দল থেকে কেউ কিছু বলেনি। বরং অনেকেই মেসেজ দিয়ে আমাকে উৎসাহিত করেছে। দলের এই সিদ্ধান্তে কারও প্রতি কোনো  ক্ষোভ নেই। জীবনের শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অনুগত থাকব।’ 

তৈমুর আলম বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি এবং ইভিএমের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাব। অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে আপনারা কেউ ইভিএম মেনে নেবেন না। এটা একটা ভোট ডাকাতির বাক্স।’

চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে আরও চারটি ইউনিয়নের একাংশ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি, মৃত্যু

চুরির মামলায় ২ পুলিশ কারাগারে

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ২

ব্রহ্মপুত্র নদ পারাপার: ৫ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো, দুর্ভোগ

১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই: রেলমন্ত্রী