হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টার মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জে দুই কিশোর গুলিবিদ্ধের ঘটনায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে পৃথক হত্যাচেষ্টার মামলা হয়েছে। মামলায় মোট ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ শ জনকে আসামি করা হয়েছে।

আজ বুধবার ভিকটিম রাকিবের বাবা ২৯ জন এবং মিরাজের মা ৩৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলাটি দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ডাচ্ বাংলা ব্যাংকের সামনে এবং চিটাগাং রোড অংশে ভিকটিম মো. রাকিব এবং মো. মিরাজ আন্দোলনে যোগ দেয়।

তখন আন্দোলন দমাতে প্রধান আসামি শামীম ওসমানের নির্দেশে আসামি ও অজ্ঞাতরা ছাত্র-জনতার ওপর গুলি করলে দুই ভিকটিম গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে ভিকটিম রাকিবের পা কেটে ফেলতে হয় ও আরেক ভিকটিম মিরাজের পেট থেকে গুলি বের করতে হয়।

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গুলিতে ডাকাত সরদার নিহত