হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

তৈমূরকে স্বাগত জানালেন আইভী

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারকে নির্বাচনের মাঠে স্বাগত জানিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, আমি তৈমূর চাচাকে স্বাগত জানাই। আগামী ১৬ জানুয়ারি চাচা ভাতিজি নির্বাচন করব। এটা হবে চাচা ভাতিজির নির্বাচন। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শহরের শেখ রাসেল নগর পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আইভী তৈমূর খন্দকারকে উদ্দেশ্য করে বলেন, মানুষ যাকে চয়েস করে তিনিই নির্বাচিত হবেন। তার পরেও আমি বলব আপনি আলী আহমদ চুনকার শিষ্য ছিলেন। আমি সব সময়ে সত্যের পক্ষে আছি সত্য বলি আপনিও সত্য কথা বলবেন। মিথ্যা অভিযোগ দেবেন না। রাসেল পার্ক, বাবুরাইল খাল কোথাও টাকা বাড়ানো হয়নি। অন্যের কথা শুনে কথা বলবেন না। কেউ কেউ বলছেন বাবুরাইল খাল করে আমি জনদুর্ভোগ সৃষ্টি করেছি। আপনারা দেখেন এবং বলেন। এখানে কতগুলো বস্তি ছিল। এখানে কত অসামাজিক কাজ হতো। আজ এখানে রাসেল পার্ক হয়েছে। এখানকার পানি ও পরিবেশ অত্যন্ত মনোরম। আমি সব সময়ে মিথ্যা বলি না। ফাঁসির মঞ্চে গিয়েও মিথ্যা বলব না। 

আইভী নিজ এলাকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি যখন প্রথম ২০০৩ সালে নির্বাচন করেছিলাম তখন দেওভোগবাসী আমার পাশে ছিলেন। যার ফলে আমি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছিলাম। দল মত নির্বিশেষে বৃহত্তর দেওভোগের সকলে এক হয়ে আমার পক্ষে নির্বাচন করেছিল। ২০১১ সালে আমি সন্ত্রাস, অন্যায় খুনিদের বিরুদ্ধে নির্বাচন করেছিলাম। ওই সময়েও সমগ্র দেওভোগবাসী এক হয়ে আমাকে সাপোর্ট দিয়েছিল, যার ফলে আমি জয় পেয়েছি। আমি সাতাশটি ওয়ার্ডে কাজ করেছি। কিন্তু দেওভোগ সর্বক্ষণ আমাকে সাহস দিয়েছে।

সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার