হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, আহত ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিস বৈঠককে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এ সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ দিন আগে ব্যাটারিচালিত অটোরিকশা ওভারটেকিং নিয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের ভাই আমিন হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেনের হাতাহাতি হয়। ওই ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

আজ এ নিয়ে উপজেলার বরুনা এলাকায় সালিসের আয়োজন করা হয়। সালিসে আমিন হোসেনের পক্ষ হয়ে তাঁর ভাই রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম উপস্থিত হন। অপর দিকে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন তাঁর লোকজন নিয়ে সেখানে উপস্থিত হন।

সালিস চলাকালে উভয় পক্ষের লোকজন তর্কে জড়ান। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। হামলাকারীরা পাল্টাপাল্টি গুলিবর্ষণ করে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তিদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘বিল্লাল হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে আমাদের লোকজনের ওপরে হামলা চালিয়েছে এবং গুলিবর্ষণ করেছে। এ সময় ভাঙচুর ও লুটপাটও চালায়।’

অপর দিকে পাল্টা অভিযোগ করে প্রতিপক্ষ বিল্লাল হোসেন জানান, সালিসে তাঁদের ওপর পরিকল্পিতভাবে রফিকুল ইসলামের লোকজন হামলা চালান এবং গুলিবর্ষণ করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

হামলায় ম্যাজিস্ট্রেট আহতের ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জের বন্দরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার