হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ভাড়া বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

মো. নোমান । ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চেয়ারম্যান অফিস এলাকার কাইয়ুম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন নোমান ও তাঁর স্ত্রী মাহমুদা। শুক্রবার রাতের কোনো একসময় নোমান ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। ভোরে স্বামীকে বিছানায় না দেখে পাশের কক্ষে গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে তাঁর চিৎকার শুনে বাড়ির মালিক ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নোমানের স্ত্রী মাহমুদা বলেন, ‘ডিউটি শেষ করে রাতে বাসায় এসে খাবার খেয়ে দুজনই শুয়ে পড়ি। ফজরের আজানের পর বিছানায় দেখতে না পেয়ে পাশের রুমে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে আমার ভাশুর (স্বামীর বড় ভাই) সোহাগকে ফোন করলে তিনি এসে থানা-পুলিশকে খবর দেন।’

মাহমুদা আরও বলেন, ‘আমাদের ১৭ মাসের সংসার। এ পর্যন্ত কোনো ঝগড়া বা মনোমালিন্য হয়নি। কী কারণে আত্মহত্যা করলেন বুঝতে পারছি না।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপগঞ্জে জামদানি ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা, যাত্রীর চাপ নেই

ঈদযাত্রা: গাড়ির বাড়তি চাপ থাকলেও ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখী যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে তিন চাকার যান, মোবাইলে ব্যস্ত পুলিশ

ঈদযাত্রা: ভোগান্তি এড়াতে আগেভাগেই শহর ছাড়ছে মানুষ

সোনারগাঁয়ে মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ

নারায়ণগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলার অভিযোগ

যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: নুরুল হক নুর

নারায়ণগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনতাই করা পিস্তলটি উদ্ধার, গ্রেপ্তার ১