হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকে আছে যানবাহন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তবে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় কিছু কিছু যানবাহন চলছে। 

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষও আন্দোলনে যুক্ত হয়েছেন। যান চলাচলে বাধা দিচ্ছেন তাঁরা। সাংবাদিকদের মোটরসাইকেলও চলতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ ও অফিসগামী পথচারীরা পায়ে হেঁটে চলাচল করছেন। বেশি ভোগান্তিতে পড়ছেন বয়স্ক নারী-পুরুষ, শিশু ও রোগীরা। বেলা ১১টা নাগাদ ওই এলাকায় আওয়ামী লীগ-যুবলীগ মিলে শাটডাউনের প্রতিবাদে মিছিল বের করে। 

সকাল ৮টা নাগাদ যাত্রাবাড়ী চৌরাস্তায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। সে সময় শাহিন নামে একজনকে ডেকে নিয়ে র‍্যাব গুলি করে বলে স্থানীয়রা অভিযোগ করেন। শাহিনের বোন পরিচয় দিয়ে একজন নারী দাবি করে বলেন, ‘আমার ভাই দাঁড়িয়ে ছিল, তাকে ডেকে নিয়ে দুই পায়ে গুলি করছে।’ 

এদিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিপুল পরিমাণ পুলিশ ও র‍্যাব অবস্থান নিয়েছে। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। 

রাজধানীর শনির আখড়ায় বুধবার দিনভর ও রাতে আন্দোলনকারী-পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে। টায়ার ও কাঠ জ্বালিয়ে বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয়। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। গভীর রাতে সেখানে পুলিশ ও আন্দোলনকারীরা অবস্থান করছিলেন।

শীতলক্ষ্যা নদীতে ভাসমান অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

ডিজেল সংকট, নারায়ণগঞ্জ শহর-বন্দরে নদী পারাপারে ট্রলার বন্ধের উপক্রম

ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় প্রাইভেট কার, উদ্ধার করলেন মাঝিরা

দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

সোনারগাঁয়ে বৈশাখের প্রথম দিনে বউ মেলা

নারায়ণগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাবেক মেয়র আইভী আরেক মামলায় গ্রেপ্তার

স্বাভাবিক মৃত্যু বলে লাশ হস্তান্তর, গোসল করাতে গিয়ে মিলল আঘাতের চিহ্ন

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

তেলের ডিপো কর্মকর্তার বাড়িতে ডাকাতি