হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

এলপিজি সংরক্ষণাগারে র‍্যাবের অভিযান, এক লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আবাসিক এলাকায় গড়ে ওঠা অবৈধ এলপিজি গ্যাস সংরক্ষণাগারে র‍্যাব-১১-এর অভিযানে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির বিপরীতে গড়ে ওঠা ওই গুদামে অভিযান চালায় র‍্যাব-১১-এর একটি দল। এতে নেতৃত্ব দেন র‍্যাবের এএসপি আল মাসুদ খান।

পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুদামের ম্যানেজার কাউসারকে এক লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া আগামী দুই দিনের মধ্যে সংরক্ষিত মালামাল স্থানান্তরের নির্দেশ দেন।

র‍্যাবের কর্মকর্তা আল মাসুদ খান জানান, কোনো বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়াই প্রায় ১২ হাজার কেজি এলপিজি গ্যাস মজুত রাখা হয়েছিল। পাশাপাশি আবাসিক এলাকায় অবৈধ গুদাম স্থাপন ও অতিরিক্ত ওভারলোড সংরক্ষণের মতো ঝুঁকিপূর্ণ কার্যকলাপ চালানো হচ্ছিল। অভিযানকালে গোডাউনের মালিককে পাওয়া না গেলেও ম্যানেজারকে আটক করা হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফেরিতে উঠতে গিয়ে শীতলক্ষ্যায় প্রাইভেট কার, উদ্ধার করলেন মাঝিরা

দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

সোনারগাঁয়ে বৈশাখের প্রথম দিনে বউ মেলা

নারায়ণগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সাবেক মেয়র আইভী আরেক মামলায় গ্রেপ্তার

স্বাভাবিক মৃত্যু বলে লাশ হস্তান্তর, গোসল করাতে গিয়ে মিলল আঘাতের চিহ্ন

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

তেলের ডিপো কর্মকর্তার বাড়িতে ডাকাতি

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা

মহাসড়কের ওপর গড়ে ওঠা পাঁচ শ অবৈধ দোকানপাট উচ্ছেদ