হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জ অগ্নিকাণ্ড: তৃতীয় দিনের মতো চলছে ডিএনএর নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে মৃতদের আত্মীয়স্বজনদের ডিএনএর নমুনা সংগ্রহ তৃতীয় দিনের মতো শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে পুনরায় এ কাজ শুরু হয়। মরদেহ শনাক্তে বাবা-মা উভয়েরই নমুনা নেওয়া হচ্ছে। বাবা-মায়ের অনুপস্থিতিতে নেওয়া হচ্ছে ভাই–বোনের ডিএনএর নমুনা।

সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডের তৃতীয় দিনে সিআইডির ফরেনসিক ল্যাবের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করছি। মরদেহগুলো খুব বেশি পুড়ে যাওয়ায় শুধু হাড় ও দাঁতের নমুনা নিতে পেরেছি। টিস্যু থেকে নমুনা নিতে পারলে ফলাফল আসতে কম সময় লাগত। কিন্তু সেটা পারা যায়নি। সে জন্যেই ২১ দিনের কথা বলা হচ্ছে। সময় বেশিও লাগতে পারে। আজকেও এখানে আমাদের কার্যক্রম চলবে।'

সিআইডির ফরেনসিক বিভাগের ডিএনএ পরীক্ষক দীপঙ্কর দত্ত জানান, `দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ৪৩ মরদেহের বিপরীতে ৬২ জন দাবিদারদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জের হাসেম ফুডস কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ৫২টি মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৮টি মরদেহ আগুনে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জের বন্দরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র, ৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার