হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহেদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাহেদ আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার দুপুরে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে স্কুলছাত্র রোমানকে গুলি করে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।

র‍্যাব-১-এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবির হোসেন এই তথ্য জানিয়েছেন।

র‍্যাব জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করলে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ছাত্র-জনতা আনন্দ মিছিল বের করে। এ সময় মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিতে নিহত হয় স্থানীয় নব কিশলয় স্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া। এ ঘটনায় নিহতের খালা রিনা বেগম বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহেদ আলীসহ ৪৫ জনের নাম উল্লেখসহ মামলা করা হয়।

মামলার পর থেকে পলাতক ছিলেন জাহেদ আলী। আজ দুপুরে র‍্যাব অভিযান চালিয়ে রাজধানীর বনশ্রী থেকে তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁয়ে বিস্ফোরণ: চার দিন পর দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্কুলবাসের চাপায় শায়নের মৃত্যু, নিরাপত্তা নিশ্চিতের দাবি অভিভাবকদের

সাবেক মেয়র আইভীর আইনজীবী কাজলসহ ৩ জন গ্রেপ্তার

যে বাসে স্কুলে যেত শায়ন, তারই চাকায় পিষে গেল প্রাণ

সৌদিতে প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে গুলিতে ডাকাত সরদার নিহত